Microfinance Solution
This side about all type of Microfinance or Microcredit in Bangladesh.
Publish date: 09-01-2026
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি কৌশল গ্রহন করা দরকার?
বর্তমান সময়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রহণযোগ্য কৌশলগুলো হতে হবে বাস্তবসম্মত, মাঠভিত্তিক ও ঝুঁকি-নির্ভর। এগুলোকে আমরা প্রধানভাবে ৫টি ভাগে ভাগ করতে পারি - ক) আদায় ও ঝুঁকি নিয়ন্ত্রণ কৌশলঃ Recovery Plan- ওভারডিউ গ্রাহক দ্রুত চিহ্নিত করে আদায় করা। OTR ও PAR মনিটরিং- ঝুঁকিপূর্ণ ঋণ চিহ্নিত করে প্রয়োজনমতো পদক্ষেপ। Early Warning System- বকেয়া শুরুতেই সতর্কতা এবং দ্রুত ফলো-আপ। নতুন ঋণ বিতরণ নিয়ন্ত্রণ- খেলাপি ঝুঁকি কমানো। খ) ঋণ ব্যবস্থাপনা ও পণ্য কৌশলঃ কঠোর ঋণ যাচাই- গ্রাহকের আয়ের সঠিক যাচাই, overlapping loan রোধ। Flexible Rescheduling Policy- প্রকৃত সমস্যায় ঋণ সময়সীমা পুনঃনির্ধারণ। Product Diversification- মৌসুমি ঋণ, ব্যবসা ভিত্তিক ঋণ, সঞ্চয় ও বীমা সংযুক্ত পণ্য। গ) স্টাফ ও অপারেশনাল কৌশলঃ স্টাফ ট্রেনিং ও মোটিভেশন- Recovery, negotiation ও গ্রাহক মনিটরিং প্রশিক্ষণ। Onsite + Offsite Monitoring- অফিসে রিপোর্ট বিশ্লেষণ এবং মাঠ পর্যবেক্ষণ। ডিজিটাল টুল ব্যবহার- Mobile collection apps, SMS reminder, real-time MIS। ঘ) সামাজিক ও কমিউনিটি কৌশলঃ গ্রুপ শক্তিশালীকরণ- শৃঙ্খলা ও দায়িত্ব পুনঃপ্রতিষ্ঠা। স্থানীয় নেতৃত্ব সম্পৃক্তকরণ- গ্রাম নেতা ও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে সামাজিক চাপ বজায় রাখা। গ্রাহক সচেতনতা ও শিক্ষা- সুদের নিয়ম, কিস্তি, ভ্রান্ত ধারণা দূর করা। ঙ) দুর্যোগ ও পরিবেশগত প্রস্তুতিঃ Emergency Fund / Buffer- প্রাকৃতিক দুর্যোগ বা কৃষি ক্ষতির জন্য সংরক্ষিত ফান্ড। Disaster Rescheduling Policy- দুর্যোগকালীন ঋণ সময়সীমা পুনঃনির্ধারণ।

10 7 0