Microfinance Solution
This side about all type of Microfinance or Microcredit in Bangladesh.
Publish date: 10-01-2026
এরিয়া ব্যবস্থাপক হিসাবে আপনার মূল দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি?
আমি একজন এরিয়া ব্যবস্থাপক হিসেবে আমার অধীনস্থ শাখা ও কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করি। আমার প্রধান দায়িত্বগুলো হলো— ১। প্রশাসনিক ও নেতৃত্বমূলক দায়িত্বঃ ক) নির্ধারিত এলাকার সকল শাখার কার্যক্রম তদারকি করা খ) শাখা ব্যবস্থাপক ও ফিল্ড স্টাফদের নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান গ) নিয়মিত এরিয়া মিটিং আয়োজন ও সিদ্ধান্ত বাস্তবায়ন ঘ) প্রতিষ্ঠানের নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখা ২। ঋণ কার্যক্রম ব্যবস্থাপনাঃ ক)ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন খ)বকেয়া ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ গ)ঝুঁকিপূর্ণ গ্রাহক ও শাখা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ঘ)Overlapping loan প্রতিরোধ ও ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা ৩। মনিটরিং ও সুপারভিশনঃ ক) নিয়মিত শাখা ও মাঠ পরিদর্শন করা খ)দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট পর্যালোচনা করা গ) অনিয়ম, ভুল বা জালিয়াতি শনাক্ত করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ঘ) কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ৪। আর্থিক ও হিসাব সংক্রান্ত দায়িত্বঃ ক) শাখাভিত্তিক ক্যাশ, ব্যাংক ও হিসাব কার্যক্রম তদারকি খ) বাজেট বাস্তবায়ন ও ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা গ)অডিট প্রস্তুতিতে সহযোগিতা করা ৫। মানবসম্পদ উন্নয়নঃ ক) নতুন ও বিদ্যমান কর্মীদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান খ) কর্মীদের সমস্যা সমাধান ও কাজের প্রতি উৎসাহ দেওয়া গ)শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ৬। রিপোর্টিং ও সমন্বয়ঃ ক) হেড অফিসে নিয়মিত ও নির্ভুল রিপোর্ট প্রদান খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন গ) স্থানীয় প্রশাসন ও সমাজের সাথে সমন্বয় বজায় রাখা

32 2 0