| বকেয়া আদায়ের কৌশল গুলো নিম্ন উপস্থাপন করা হলঃ
১। বকেয়া আদায়ের জন্য জিম্মাদারের বাড়ীতে ও সদস্যের বাড়িতে অবস্থান করা।
২। সামাজিক বৈঠক ও টীম ওর্য়াক করে ঋণ আদায় করা।
৩। বকেয়া পড়লে কর্মী, শাখা প্রধান ও অঞ্চল প্রধান কে জবাবদিহীতার আওতায় নেয়া।
৪। সদস্য / অভিভাবক ও জিম্মাদারের সাথে যোগাযোগ করে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা।
৫। ধর্মীয় অনূভুতি জাগ্রতকরণ, আইনগত বিষয়ে অবহিতকরণ ও অফিসিয়াল নোটিশ প্রদানে ব্যবস্থা।
৬। সদস্য ও জিম্মাদারের সাথে নিবিড় যোগাযোগ করে কিস্তি আদায় নিশ্চিত করা।
৭। প্রযোজ্য ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা( যেমন-উকিল নোটিশ দেয়া, চেক Dishonor এর মামলা করা।
৮। কর্মী ভিত্তিক বকেয়া আদায়ের পরিকল্পনা বাস্তবায়নের অবস্থা প্রতিনিয়ত ফলো-আপ করা।
৯। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা গ্রহণ।
১০। ঋণ পরিশোধের সংস্কৃতি অক্ষুন্ন রাখতে শাখাভুক্ত সকল সমিতির সভানেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বছরে কমপক্ষে ১ বার ওরিয়েন্টেশন সভায় আয়োজন করা।
|