Microfinance Solution
This side about all type of Microfinance or Microcredit in Bangladesh.
Publish date: 15-09-2024
খেলাপী / বকেয়া ঋণের প্রভাব কি?
খেলাপী / বকেয়া ঋণের সূদুর প্রসারী প্রভাব রয়েছে। এর ফলে সংস্থার অভ্যন্তরীণ নিয়ন্ত্রন ব্যবস্থা ও স্থিতিশীলতা একদিকে যেমন বিনষ্ট হয়, তেমনি বহিঃসেক্টরে সংস্থার গ্রহণযোগ্যতা সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। খেলাপী / বকেয়া ঋণের উল্লেখযোগ্য প্রভাব নিম্নে উপস্থাপন করা হলঃ ১। সংস্থার আয় কমে যা রাজস্ব আয় হ্রাস পাবে। ২। সংক্রামক ব্যাধির মত দ্রুত অন্য সদস্যদের প্রভাবিত করবে। ৩। স্টাফদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করা, যা ‍Staff dropout কে উৎসাহিত করবে। ৪। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সংস্থাকে ঋণ প্রদান করতে অনিহা প্রকাশ করবে। ৫। সদস্যদের সঞ্চয় প্রদানে অনিহা সৃষ্টি হবে। ৬। লক্ষ্যমাত্রা অর্জন বাঁধাগ্রস্থ হবে। ৭। মূলধনের ঘাটতি সৃষ্টি হবে। ৮। সদস্যদের মাঝে ঋণ বিতরণ কমে যাবে, ফলে সদস্য Dropout বাড়তে থাকবে। ৯। কর্ম এলাকায় সংস্থার দীর্ঘদিনের সুনাম নষ্ট হবে। ১০।কার্যক্রম ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা হেতু কর্মীদের কর্মঘন্টা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, ফলে স্টাফ অসন্তোষ বৃদ্ধি পাবে যা Staff dropout এ উৎসাহিত করে। ১১। নগদ লেন-দেনে বিশাল ঘাটতি দেখা দিবে। ১২। কর্ম সংস্থান সৃষ্টি প্রক্রিয়া ব্যহত হবে। ১৩। শাখায় আত্মসাৎ সৃষ্টি হওয়া। ১৪। নেতিবাচক প্রক্রিয়ায় বকেয়া সমন্বয়ের প্রবনতা সৃষ্টি হওয়া। ১৫। সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়া।

8 7 0