Microfinance Solution
This side about all type of Microfinance or Microcredit in Bangladesh.
Publish date: 15-09-2024
এরিয়া ম্যানেজার শাখা ভিজিটে এসে কি কাজ করেন?
শাখা ভিজিটে এসে এরিয়া ম্যানেজারের কাজ হলো - ১। সকল কর্মী সকাল ৮.৩০ মিনিটের পূর্বে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন কিনা? ২। শাখার হোয়াইট বোর্ডে প্রয়োজনীয় সকল তথ্য সঠিক ভাবে লেখা আছে কিনা? ৩। দৈনিক আদায় রেজিষ্টারে বর্ণিত ক্যাশ ইন হ্যান্ড বাস্তবে আছে কিনা? ৪। বিএম মুভমেন্ট রেজিষ্টারে মুভমেন্ট লিখে সঠিক সময়ে ফিল্ডে যাচ্ছেন কিনা? ৫। কেন্দ্রে ক্রেডিট অফিসার সময়মত উপস্থিত হচ্ছেন এবং কেন্দ্রের হাজিরা খাতা যথাযথ ভাবে পূরন করা হচ্ছে কিনা? ৬। সদস্য পাশ বই নিজের কাছে রাখেন এবং কেন্দ্রে নিয়ে আসেন কিনা? ৭। বি এম পাশ বইতে লেখা সঞ্চয় স্থিতি, সঞ্চয় এর সুদের পোষ্টিং এবং ঋণ স্থিতি কালেকশন শীটের সাথে যাচাইপূর্বক স্বাক্ষর করছেন কিনা? ৮। কালেকশন শীটে সংশ্লিষ্ট কর্মীর স্বাক্ষর আছে কিনা? ৯। ঋণ আবেদন সঠিকভাবে সরেজমিনে যাচাই এবং মূল্যায়ন করে ঋণ বিতরণ করা হচ্ছে কিনা? ১০। যে সকল সদস্য সঞ্চয় ও চলতি কিস্তি জমা করেন নাই এমন সদস্য এর সাথে একাউনটেন্ট কথা বলে নিশ্চিত হচ্ছেন কিনা? ১১। সদস্য অফিসে এসে বি এম এর নিকট থেকে সঞ্চয় উত্তোলন গ্রহন করছেন এবং সঞ্চয় ফেরত রেজিষ্টারে তা নিয়মিত লেখা হচ্ছে কিনা? ১২। বিএম নিজে ঋণ এর টাকা গননা করে সদস্যকে বুঝিয়ে দিচ্ছেন কিনা? ১৩। ঋণ বিতরনের সময় চুক্তিপত্র / অঙ্গীকার নামা, সম্পাদন (ঋণী এবং জামিনদার), সঠিক ব্যাংক চেক (MICR) রাখা এবং রেজিষ্টার মেনটেইন করে সঠিকভাবে ব্যাংক চেক সংরক্ষন করা হচ্ছে কিনা? ১৪। এমই ঋণ এর ক্ষেত্রে চেক এর মাধ্যমে ঋণ বিতরনের সময় চেক এর মুড়ি বই এ সদস্যের স্বাক্ষর নিয়ে সদস্যকে চেক এ টাকার পরিমান এবং প্রয়োজনীয় স্বাক্ষর নিশ্চিত হয়ে চেক বুঝিয়ে দিচ্ছেন কিনা? ১৫। সঞ্চয় ও কিস্তি আদায় এবং ঋণ বিতরন সঠিক সময়ে দৈনিক ভিত্তিতে আপডেট করা হচ্ছে কিনা? ১৬। Trial Balance, Receive and Payment মাসের শেষে প্রিন্ট করে মাস অনুযায়ী ক্রমানুসারে সংরক্ষন করা আছে কিনা? ১৭। নোটিং ফাইল সঠিকভাবে লেখা হয়েছে কিনা? ১৮। বিএম বকেয়া আদায় এর জন্য প্রতিদিন টিম করে ফিল্ডে যাচ্ছেন কিনা? ১৯। মিটিং নিয়মিত হচ্ছে এবং রেজুলেশন আপডেট আছে কিনা? ২০। শাখায় পাঠানো সকল সারকুলার সম্পর্কে কর্মীগন অবগত আছেন এবং ব্যবহৃত সকল ফাইল এবং রেজিষ্টার আপডেট আছে কিনা? ২১। কর্মীদের মধ্যে কর্মময় সম্পর্ক বিদ্যমান আছে এবং বিএম দূর্বল কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান করছেন কিনা? ২২। MCIS এর সাথে কালেকশন শীটের টাকার পরিমান মিল আছে কিনা? ২৩। বিএম প্রতি কর্ম দিবসে কমপক্ষে ২টি কেন্দ্র পরিদর্শন করেছে কিনা? ২৪। সেভিংস উত্তোলন এর নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা? ২৫। ক্রেডিট অফিসার পাশ বই আপডেট ও স্বাক্ষর করেছে কিনা? ২৬। কালেকশন শীটের সাথে পাশ বইয়ের সঞ্চয়ের ও ঋনের ব্যালান্স মিল আছে কিনা? ২৭। অগ্রিম নিয়ে পূর্ন পরিশোধের ক্ষেত্রে সঠিক নিয়মে কিস্তি আদায় করা হচ্ছে কিনা?

11 8 0